• Home
  • Who Am I
Thursday, January 29, 2026
  • Login
Shanaullah Sakib
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার
No Result
View All Result
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার
No Result
View All Result
Shanaullah Sakib
No Result
View All Result

এসএমই ঋণ বিতরণকারী শীর্ষ ১০ ব্যাংক

admin by admin
May 18, 2013
in ব্যাংকের চলতি ঘটনা
0
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে শীর্ষ ১০ ঋণ বিতরণকারী ব্যাংকের তালিকা করেছে বাংলাদেশ ব্যাংক। তালিকার শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি গত বছর ১৯ হাজার ৯৩১ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রতি বছরই এসএমই খাতে ঋণ বিতরণের পরিমাণ বাড়াচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলো গত বছরের তুলনায় চলতি বছর প্রায় ১৩ হাজার কোটি টাকা বেশি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা দিয়েছে। এর পরিমাণ ৭২ হাজার কোটি টাকা।
গত বছর এ খাতে শীর্ষ ১০ ঋণ বিতরণকারী ব্যাংকের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক। প্রতিষ্ঠানটির বিতরণের পরিমাণ ৪ হাজার ৭৭৫ কোটি টাকা। তালিকার ক্রমানুসারে ব্র্যাক ব্যাংক ঋণ বিতরণ করেছে ৩ হাজার ৭১৬ কোটি, এবি ব্যাংক ৩ হাজার ৫১২, উত্তরা ব্যাংক ২ হাজার ৮৬৭, ইউনাইটেড কমার্শিয়াল ও বেসিক ব্যাংক ২ হাজার ৮৫৯, ডাচ্-বাংলা ব্যাংক ২ হাজার ৫১৩, ন্যাশনাল ব্যাংক ২ হাজার ২৬৮ ও জনতা ব্যাংক ২ হাজার ২৫২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘প্রতি বছরই এসএমই খাতে ঋণ বিতরণ বাড়ছে। আমরা ব্যাংকগুলোর ঋণ প্রতিনিয়ত তদারকির মধ্যে রেখেছি।’  
জানা গেছে, ২০১২ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতে ৫৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা দেয়। তবে ব্যাংকগুলো বিতরণ করে ৭০ হাজার কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৮ শতাংশ বেশি। চলতি বছর লক্ষ্যমাত্রা দিয়েছে ৭২ হাজার ২০৩ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকগুলো বিতরণ করবে ৬৯ হাজার ৭৮৪ কোটি টাকা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো করবে ২ হাজার ৪২০ কোটি টাকা। এছাড়া চলতি বছর রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক বিতরণ লক্ষ্যমাত্রা দিয়েছে ৫ হাজার ৮২০ কোটি টাকা, যা আগের বছর ছিল ৫ হাজার ১২০ কোটি টাকা।
অন্যদিকে বিশেষায়িত ব্যাংক লক্ষ্যমাত্রা দিয়েছে ৫ হাজার ৫৫৫ কোটি টাকা, আগের বছর ছিল ৪ হাজার ৬৫ কোটি টাকা। বেসরকারি খাতের ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা ঠিক করেছে ৫৭ হাজার ১২৫ কোটি টাকা, আগের বছর ছিল ৫৬ হাজার ৩৩০ কোটি টাকা। বিদেশী ব্যাংকগুলোর এ বছরের লক্ষ্যমাত্রা ১ হাজার ২৮৪ কোটি টাকা, আগের বছর ছিল ১ হাজার ২১৬ কোটি টাকা। এছাড়া ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো লক্ষ্যমাত্রা দিয়েছে ২ হাজার ৪২০ কোটি টাকা, যা আগের বছর ছিল ২ হাজার ৬৮৩ কোটি টাকা।
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, ‘আমরা প্রকল্প ঋণ প্রায় বন্ধ করে দিয়েছি। এখন বেশিরভাগই যাচ্ছে এসএমই খাতে। চলতি বছর আমরা মোট ঋণের ৮০ শতাংশই এ খাতে বিতরণ করব; ২০১২ সালে যা ছিল ২২ শতাংশ।’
জানা গেছে, এসএমই খাতে সাফল্য অর্জনকারী ব্যাংকগুলোর একটি তালিকা করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক; যেখানে ঋণ বিতরণের পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি, ঋণের মানসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে। এছাড়া ব্যাংকের স্বাস্থ্য পরীক্ষা ক্যামেলসে এসএমই ঋণের বিষয়টি যুক্ত করার

প্রক্রিয়া শুরু হয়েছে। এসব বিষয় বাস্তবায়ন হলে ব্যাংকগুলো আরো উদ্যোগী হবে এসএমই ঋণের ক্ষেত্রে।Image

Tags: বাংলাদেশ ব্যাংক
Previous Post

হামলা অগ্নিসংযোগে ব্যাংকারদের উদ্বেগ

Next Post

আইসিবি ইসলামিক ব্যাংক বিদেশী দুই কর্মকর্তার নেয়া অতিরিক্ত অর্থ আদায়ের নির্দেশ

Next Post

আইসিবি ইসলামিক ব্যাংক বিদেশী দুই কর্মকর্তার নেয়া অতিরিক্ত অর্থ আদায়ের নির্দেশ

Discussion about this post

No Result
View All Result

Recent Posts

  • রন ও রিকের ক্রেডিট কার্ড বাতিলের উদ্যোগ
  • ক্রেডিট কার্ডে এত ডলার পাচার হলো কীভাবে
  • ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগের নেপথ্যে সিকদারদের ক্রেডিট কার্ড
  • অবৈধ ব্যাংকিং বন্ধে কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক
  • বড় হচ্ছে ভারী যন্ত্রের ব্যবসা
  • ব্যাংকের সুদ: এক ভুলের মাশুল দিতে আরেক ভুল
Shanaullah Sakib

© 2021 Shanaullah Sakib.

Navigate Site

  • Home
  • Who Am I

Follow Us

No Result
View All Result
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার

© 2021 Shanaullah Sakib.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In