• Home
  • Who Am I
Wednesday, January 28, 2026
  • Login
Shanaullah Sakib
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার
No Result
View All Result
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার
No Result
View All Result
Shanaullah Sakib
No Result
View All Result

বিদেশী ঋণ অপব্যবহার: জরিমানা গুনতে হচ্ছে সিটি ব্যাংককে

admin by admin
August 22, 2015
in ব্যাংকের চলতি ঘটনা
0

বিদেশী ঋণ অপব্যবহারের কারণে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংককে ৬ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিনিয়োগ বোর্ডের বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটি। এর মধ্যে ব্লু ওশান ফুটওয়্যার লিমিটেডের ঋণ অপব্যবহারের কারণে ৫ লাখ ও ইশরাক টেক্সটাইলের কারণে ১ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে বিনিয়োগ বোর্ডের বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে

জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আরকে হুসেইন বণিক বার্তাকে বলেন, এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংক আমাদের প্রশ্ন করেছিল। আমরা জবাব পাঠিয়েছি। এখন আমরা অপেক্ষা করছি পরবর্তী সিদ্ধান্তের জন্য।

জানা গেছে, ব্লু ওশান ফুটওয়্যার লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন টপ কোম্পানি থেকে ৫০ লাখ ডলার ঋণ নেয়। বেসরকারি খাতের সিটি ব্যাংকের গুলশান শাখার মাধ্যমে এ ঋণ আনে প্রতিষ্ঠানটি। আমদানি বিলম্ব হওয়ায় প্রতিষ্ঠানটি কয়েকটি ব্যাংকে ১০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে জমা রাখে। এর মাধ্যমে ১ কোটি ৪৬ লাখ টাকা মুনাফাও করে প্রতিষ্ঠানটি। এতে সহযোগিতা করে সিটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এটা বেরিয়ে আসার পর গত ১৫ জুন বিনিয়োগ বোর্ডের বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটি সিটি ব্যাংককে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক ঋণ পরিদর্শন বিভাগকে এ জরিমানা আদায়ের জন্য চিঠি দিয়েছে বিনিয়োগ বোর্ড।

এদিকে ইশরাক টেক্সটাইল সিটি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে মূলধনি যন্ত্রপাতি আমদানির নামে সাড়ে ৩৭ কোটি ডলার ঋণ নেয়। তবে এ ঋণের কিছু অংশ দিয়ে স্থানীয় মুদ্রায় নেয়া ঋণের সুদ পরিশোধ করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এ অনিয়ম বেরিয়ে আসার পর বিনিয়োগ বোর্ডের বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটি সিটি ব্যাংককে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, বিনিয়োগ বোর্ড জরিমানা আদায়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক ঋণ পরিদর্শন বিভাগকে দায়িত্ব দিয়েছে। বৈদেশিক ঋণ পরিদর্শন বিভাগ জরিমানা আদায়ের আইনি বিষয় খতিয়ে দেখছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, বিদেশী ঋণ যেহেতু ব্যাংকের মাধ্যমে এসেছে, তাই এর যথাযথ ব্যবহারের দায়িত্বও ব্যাংকের। জরিমানার পাশাপাশি এসব ব্যাংককে বিশেষ নজরদারিতেও রাখা হবে।

Previous Post

অগ্রণী ব্যাংকে ঋণ কেলেঙ্কারি এমডির সংশ্লিষ্টতা পেয়েছে ব্যাংকের অডিট কমিটিও

Next Post

বিএফআইইউর প্রতিবেদন: তিন ব্যাংকের মাধ্যমে মানব পাচারকারীদের অর্থ সংগ্রহ

Next Post

বিএফআইইউর প্রতিবেদন: তিন ব্যাংকের মাধ্যমে মানব পাচারকারীদের অর্থ সংগ্রহ

Discussion about this post

No Result
View All Result

Recent Posts

  • রন ও রিকের ক্রেডিট কার্ড বাতিলের উদ্যোগ
  • ক্রেডিট কার্ডে এত ডলার পাচার হলো কীভাবে
  • ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগের নেপথ্যে সিকদারদের ক্রেডিট কার্ড
  • অবৈধ ব্যাংকিং বন্ধে কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক
  • বড় হচ্ছে ভারী যন্ত্রের ব্যবসা
  • ব্যাংকের সুদ: এক ভুলের মাশুল দিতে আরেক ভুল
Shanaullah Sakib

© 2021 Shanaullah Sakib.

Navigate Site

  • Home
  • Who Am I

Follow Us

No Result
View All Result
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার

© 2021 Shanaullah Sakib.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In