• Home
  • Who Am I
Wednesday, February 4, 2026
  • Login
Shanaullah Sakib
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার
No Result
View All Result
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার
No Result
View All Result
Shanaullah Sakib
No Result
View All Result

অর্থ সংগ্রহ করতে পারেনি ফার্মার্স ও এনআরবি ব্যাংক

admin by admin
December 4, 2012
in নতুন ব্যাংক, ব্যাংকের চলতি ঘটনা
0

সাকিব তনু

কার্যক্রম শুরুর আবেদন করলেও সম্পূর্ণ অর্থ এখনো সংগ্রহ করতে পারেনি নতুন অনুমোদন পাওয়া মহীউদ্দীন খান আলমগীরের ফার্মার্স ব্যাংক ও ইকবাল আহমেদ ওবিইর এনআরবি ব্যাংক। এ ছাড়া ফজলে নূর তাপসের মধুমতি ও নিজাম চৌধুরীর এনআরবি গ্লোবাল ব্যাংকের সময় বাড়ানোর আবেদন নিয়ে আজ বাংলাদেশ ব্যাংক পর্ষদের সভায় আলোচনা হবে। অর্থায়ন যাচাইয়ে আরও চারটি ব্যাংকের নথি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী বণিক বার্তাকে বলেন, দুটি ব্যাংকের সময় বাড়ানোর আবেদন আজ পরিচালনা পর্ষদের সভায় উত্থাপন করা হবে। পর্ষদই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
অর্থায়ন যাচাইয়ের যে চারটি ব্যাংকের নথি এনবিআরে পাঠানো হয়েছে সেগুলো হলো— সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ইউনিয়ন ব্যাংক, সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান চৌধুরীর মেঘনা ব্যাংক, এসএম আমজাদ হোসেনের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ও প্রধানমন্ত্রীর আয়কর উপদেষ্টা এসএম মনিরুজ্জামান খন্দকারের মিডল্যান্ড ব্যাংক। একই সঙ্গে ঋণ তথ্য ব্যুরোয়ও (সিআইবি) পাঠানো হয়েছে এসব নথি।
এসকে সুর চৌধুরী এ প্রসঙ্গে বলেন, চারটি ব্যাংকের অর্থায়ন সত্যায়ন করার জন্য এনবিআরে পাঠানো হয়েছে। ব্যাংকগুলো সব শর্ত পূরণ করলেই লাইসেন্স ইস্যু করা হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ফার্মার্স ব্যাংক ও ইকবাল আহমেদ ওবিইর এনআরবি ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরুর আবেদন করলেও প্রয়োজনীয় ৪০০ কোটি টাকা এখনো সংগ্রহ করতে পারেনি। ফলে এ দুটি ব্যাংকের আবেদন কেন্দ্রীয় ব্যাংকে পড়ে আছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় দুই দফা আবেদন করা নতুন ৯টি ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেয়া হয়। গত ৪ এপ্রিল প্রবাসী উদ্যোক্তাদের অর্থায়নে তিনটি ও ৮ এপ্রিল দ্বিতীয় দফা দেশী উদ্যোক্তারা ছয়টি ব্যাংক স্থাপনের অনুমোদন পায়। ৩০টি শর্ত দিয়ে ১৭ এপ্রিল এসব ব্যাংকের সম্মতিপত্র দেয়া হয়। সেখানে ছয় মাসের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরুর উপযুক্ততা অর্জন করে আবেদন করতে বলা হয়।
নির্দেশনা অনুযায়ী, গত ১৬ অক্টোবরের মধ্যে ইউনিয়ন ব্যাংক, মেঘনা, ফার্মার্স, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, মিডল্যান্ড, এনআরবি কমার্শিয়াল ও এনআরবি ব্যাংক কার্যক্রম শুরুর আবেদন করে। মধুমতি ব্যাংক কার্যক্রম শুরুর জন্য আরও ছয় মাস ও নিজাম চৌধুরীর এনআরবি গ্লোবাল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করে।
এদিকে ফরাছত আলীর এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অর্থায়ন প্রবাসীদের হওয়ায় তা যাচাই করা হবে না। তবে পরিচালকদের তথ্য সিআইবি থেকে যাচাই করা হচ্ছে।
http://www.bonikbarta.com//index.php?view=details&menu_id=11&pub_no=155&news_id=19425&archiev=yes&arch_date=27-11-2012
Tags: বাংলাদেশ ব্যাংক
Previous Post

অবৈধ মোবাইল ব্যাংকিংয়ে গ্রামীণফোন

Next Post

সোনালী ব্যাংকে অর্থ কেলেঙ্কারী –হাজার কোটি টাকার আর্থিক ক্ষতিতে পড়তে যাচ্ছে ব্যাংক খাত

Next Post

সোনালী ব্যাংকে অর্থ কেলেঙ্কারী --হাজার কোটি টাকার আর্থিক ক্ষতিতে পড়তে যাচ্ছে ব্যাংক খাত

Discussion about this post

No Result
View All Result

Recent Posts

  • রন ও রিকের ক্রেডিট কার্ড বাতিলের উদ্যোগ
  • ক্রেডিট কার্ডে এত ডলার পাচার হলো কীভাবে
  • ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগের নেপথ্যে সিকদারদের ক্রেডিট কার্ড
  • অবৈধ ব্যাংকিং বন্ধে কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক
  • বড় হচ্ছে ভারী যন্ত্রের ব্যবসা
  • ব্যাংকের সুদ: এক ভুলের মাশুল দিতে আরেক ভুল
Shanaullah Sakib

© 2021 Shanaullah Sakib.

Navigate Site

  • Home
  • Who Am I

Follow Us

No Result
View All Result
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার

© 2021 Shanaullah Sakib.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In