• Home
  • Who Am I
Wednesday, February 4, 2026
  • Login
Shanaullah Sakib
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার
No Result
View All Result
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার
No Result
View All Result
Shanaullah Sakib
No Result
View All Result

সনাতন পদ্ধতিতে এলসি খোলা বন্ধ — চালু হয়েছে সুইফট কোড

admin by admin
December 12, 2012
in বেসরকারী ব্যাংক, ব্যাংকের চলতি ঘটনা
0
জালিয়াতি রোধে সনাতন পদ্ধতিতে ঋণপত্র খোলা বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো। এর পরিবর্তে চালু হয়েছে সুইফট কোড। প্রায় সব ব্যাংকই এখন এ পদ্ধতিতে স্থানীয় ও আন্তর্জাতিক ঋণপত্র খুলছে। হলমার্ক কেলেঙ্কারির পর ব্যাংকগুলো এ উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ বলেন, ‘কাগজে ঋণপত্র খোলায় জালিয়াতির ঝুঁকি থাকে। এটা বন্ধে ব্যাংকগুলোকে বিভিন্ন সময় আমরা সুইফট কোডের মাধ্যমে ঋণপত্রসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার তাগিদ দিয়েছি। বর্তমানে প্রায় সব ব্যাংকই এর মাধ্যমে সেবা দিচ্ছে।’
সুইফট কোড হলো এমন একটি স্বতন্ত্র কোড, যার মাধ্যমে বিশ্বের যেকোনো ব্যাংক একে অন্যকে চিহ্নিত করতে পারে। এ কোড সাধারণত ৮ থেকে ১১ ডিজিটের হয়। ব্যাংকের প্রধান শাখার ক্ষেত্রে হয় আট ডিজিট। অন্যান্য শাখার ক্ষেত্রে হবে ১১ ডিজিট। প্রথম চার ডিজিট হলো ব্যাংকের নাম এবং পরের চার ডিজিট বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ ইউউঐ। নির্দিষ্ট শাখার নাম থাকবে
তিনটি ডিজিটে।
জানা যায়, হলমার্ক গ্রুপ সোনালীসহ ২৬টি ব্যাংক থেকে অর্থ বের করে নিয়েছে মূলত স্বাক্ষর জাল করে ও ভুয়া ঋণপত্র সৃষ্টির মাধ্যমে। সুইফট কোডে এ ধরনের অনিয়মের সুযোগ নেই। হলমার্ক কেলেঙ্কারির ঘটনা ফাঁস হওয়ার পরই ব্যাংকগুলো এ ব্যাপারে সচেতন হয়।
ইস্টার্ন, ন্যাশনাল, আইএফআইসি, উত্তরা, শাহজালাল ব্যাংক পুরোপুরি সুইফট কোডের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য শুরু করেছে বলে জানা গেছে। সোনালী ও জনতা ব্যাংক সুইফট এবং কাগুজে দুই পদ্ধতিতেই ব্যবসা করছে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বণিক বার্তাকে বলেন, ‘জালিয়াতি রোধে সুইফট কোডের মাধ্যমে আমরা ঋণপত্র খুলছি। এ পদ্ধতিতে জালিয়াতির আশঙ্কা নেই। বেশির ভাগ ব্যাংকই এখন এ প্রক্রিয়ায় বৈদেশিক বাণিজ্য পরিচালনা করছে।Image
Tags: Dollar
Previous Post

ডলার ধরে রাখতে চাইছে না বাণিজ্যিক ব্যাংক== রিজার্ভ ফের ১২ বিলিয়নের ধারে

Next Post

নিম্নগামী ডলারের দাম

Next Post

নিম্নগামী ডলারের দাম

Discussion about this post

No Result
View All Result

Recent Posts

  • রন ও রিকের ক্রেডিট কার্ড বাতিলের উদ্যোগ
  • ক্রেডিট কার্ডে এত ডলার পাচার হলো কীভাবে
  • ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগের নেপথ্যে সিকদারদের ক্রেডিট কার্ড
  • অবৈধ ব্যাংকিং বন্ধে কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক
  • বড় হচ্ছে ভারী যন্ত্রের ব্যবসা
  • ব্যাংকের সুদ: এক ভুলের মাশুল দিতে আরেক ভুল
Shanaullah Sakib

© 2021 Shanaullah Sakib.

Navigate Site

  • Home
  • Who Am I

Follow Us

No Result
View All Result
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার

© 2021 Shanaullah Sakib.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In