• Home
  • Who Am I
Sunday, February 1, 2026
  • Login
Shanaullah Sakib
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার
No Result
View All Result
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার
No Result
View All Result
Shanaullah Sakib
No Result
View All Result

দেশী গরুর জন্যও ৫০০ টাকার বৈধতাপত্র!

admin by admin
October 20, 2013
in ব্যাংকের চলতি ঘটনা
0

দেশী গরুর জন্যও ৫০০ টাকার বৈধতাপত্র!

চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরে সাকিব তনু | তারিখ: ১৫-১০-২০১৩
সরকারি কোষাগারে ৫০০ টাকা জমা দিয়ে ভারত থেকে আনা গরু বৈধ করা হয়। তবে সীমান্ত এলাকায় দেশী গরু কিনে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দেশী বা সীমান্তের ওপার থেকে আসা সবই ভারতীয় গরু বলে সন্দেহ করছেন স্থানীয় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। হয়রানি এড়াতে তাই ৫০০ টাকা দিয়ে কাস্টমস থেকে রসিদ নিচ্ছেন ক্রেতারা।
সরকারি কর্মকর্তা আফতাব উদ্দিন আহমেদ চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গত সপ্তাহে কোরবানির জন্য গরু কিনতে আসেন। দেশী গরু কিনেও তিনি কাস্টমস থেকে ৫০০ টাকা দিয়ে একটি রসিদ নেন। তিনি জানান, গরু পরিবহনকারী ট্রাকচালকের জোরাজুরিতেই তিনি কাস্টমস থেকে গরুর বৈধতা নেন। সরকারের রাজস্ব বিভাগে ৫০০ টাকা জমা দিয়ে ভারতীয় গরুর বৈধতা নেয়ার বিধান থাকলেও সীমান্ত এলাকা থেকে কেনা প্রায় সব গরুরই এভাবে বৈধতা নিচ্ছেন বলে জানান তিনি।
বাংলাদেশ ভারত সীমান্তের ৩১টি করিডোর দিয়ে কাস্টমস চলতি বছরের প্রথম নয় মাসে গরুর বৈধতা থেকে যে ৯৬ কোটি ৪৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। সীমান্ত এলাকার ব্যবসায়ীদের দাবি আদায়কৃত রাজস্বের কিছু অংশ এসেছে দেশী গরু থেকে। বিষয়টি স্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ কাস্টমসের কর্মকর্তা তৈমুর রহমান বলেন, বর্তমানে ভারতীয় গরু আসছে অনেক কম। দেশী গরুই বেশি যাচ্ছে কোরবানির বাজারে। বেশির ভাগ দেশী গরুই এখন ৫০০ টাকায় বৈধতা নিচ্ছে, যদিও তা শুধু ভারতীয় গরুর ক্ষেত্রে প্রযোজ্য।
কাস্টমস আইন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, আমদানি-রফতানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে ভারতীয় গরুপ্রতি ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বৈধ হয়। এছাড়া কাগজে-কলমে ওই ৫০০ টাকায় বিক্রিও হয়।
সরেজমিনে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে চলতি বছরে যেকোনো সময়ের তুলনায় ভারত থেকে গরু আসছে কম। স্থানীয় গরু ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, সীমান্তে কড়াকড়ি আরোপ হয়েছে অনেক বেশি। স্থানীয়দের মধ্যে অনেকেই এখন কোরবানির জন্য গরু পালন করে। আবার অনেকে ঈদের চার-পাঁচ মাস আগে ভারত থেকে গরু এনে মোটাতাজা করছে। এসব গরু কেন ৫০০ টাকায় বৈধ করা হয় তা জানতে চাইলে তিনি বলেন, সড়কে নানা রকম ঝামেলা হয়। পুলিশ অনেক সময় চুরি করা গরু বলে হয়রানি করে। এ বৈধতাপত্র থাকলে এসব ঝামেলা থেকে এড়ানো যায়। এছাড়া যারা গরু কেনেন, তারাও বৈধতাপত্র দেখতে চান।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন বলেন, যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ভারত থেকে গরু আসছে কম। তবে স্থানীয়রা কোরবানির জন্য গরু পালন করায় কোনো সংকট নেই।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল ইসলামের কথায়ও এর সত্যতা পাওয়া যায়। তিনি বলেন, যেকোনো সময়ের তুলনায় ভারতীয় গরু আসছে কম। ভারতীয় গরু নামে যা বিক্রি হচ্ছে আসলে তা নয়। দেশী গরুরই প্রাধান্য রয়েছে বাজারে।

– See more at: http://www.bonikbarta.com/first-page/2013/10/15/19311#sthash.KpEBozlC.dpuf

Tags: বাংলাদেশ ব্যাংক
Previous Post

সীমান্তে অবৈধ অর্থনীতি ৫০০ টাকায় বৈধ হচ্ছে ভারতীয় গরু

Next Post

রাজনৈতিক উত্তাপে প্রতিকূল পরিবেশ ; পল্টন ছাড়ছেন ব্যবসায়ীরা

Next Post

রাজনৈতিক উত্তাপে প্রতিকূল পরিবেশ ; পল্টন ছাড়ছেন ব্যবসায়ীরা

Discussion about this post

No Result
View All Result

Recent Posts

  • রন ও রিকের ক্রেডিট কার্ড বাতিলের উদ্যোগ
  • ক্রেডিট কার্ডে এত ডলার পাচার হলো কীভাবে
  • ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগের নেপথ্যে সিকদারদের ক্রেডিট কার্ড
  • অবৈধ ব্যাংকিং বন্ধে কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক
  • বড় হচ্ছে ভারী যন্ত্রের ব্যবসা
  • ব্যাংকের সুদ: এক ভুলের মাশুল দিতে আরেক ভুল
Shanaullah Sakib

© 2021 Shanaullah Sakib.

Navigate Site

  • Home
  • Who Am I

Follow Us

No Result
View All Result
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার

© 2021 Shanaullah Sakib.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In