• Home
  • Who Am I
Wednesday, February 4, 2026
  • Login
Shanaullah Sakib
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার
No Result
View All Result
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার
No Result
View All Result
Shanaullah Sakib
No Result
View All Result

এসআইবিএল.. পরিচালকদের দ্বন্দ্ব নিরসনের পরামর্শ দিলেন গভর্নর

admin by admin
November 29, 2012
in বাংলাদেশ ব্যাংক, বেসরকারী ব্যাংক
0

নিজস্ব প্রতিবেদক

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) পরিচালকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দ্রুত নিরসনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। গতকাল ব্যাংকের পরিচালকদের ডেকে তিনি এ পরামর্শ দেন। এক মাসের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে  বলেছেন গভর্নর।
জানা যায়, পরিচালকদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এসআইবিএলের ব্যবসায়িক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। তবে ব্যবস্থাপনা স্বচ্ছ থাকায় আর্থিক সূচক কিছুটা ভালো অবস্থানে রয়েছে। এ ছাড়া ব্যাংকটির কয়েকজন পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে আইনি লড়াই চলছে দীর্ঘদিন ধরে। এ কারণে প্রায়ই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ব্যস্ত থাকতে হয় এসব মামলা নিয়ে। ফলে ব্যাংকটির ওপর অসন্তুষ্ট কেন্দ্রীয় ব্যাংক। এসব সমস্যা নিরসনে সম্প্রতি গভর্নর এসআইবিএলের পরিচালকদের ডেকে পাঠান। গতকাল ব্যাংকের চেয়ারম্যান আনিসুল হকসহ পরিচালকরা গভর্নরের সঙ্গে দেখা করেন।
এ সময় গভর্নর এক মাস সময় বেঁধে দিয়ে অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে সুশাসন নিশ্চিত করার পরামর্শ দেন।
সাক্ষাতের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, মহাব্যবস্থাপক আবদুর রহিম, কে এম আবদুল ওয়াদুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, পরিচালকদের অভ্যন্তরীণ কোন্দল, মিথ্যা তথ্য দিয়ে চেয়ারম্যান ও পরিচালক নির্বাচন করা, ব্যাংক পরিচালনায় অব্যবস্থাপনা, পরিচালক কর্তৃক বেনামি ঋণগ্রহণসহ নানামুখী সংকট দেখা দিয়েছে এসআইবিএলে। এসব বিষয় নিয়ে পরিচালকদের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তা ব্যাংক পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে।
Tags: bank corruption
Previous Post

Hello world!

Next Post

ঋণ প্রদানে সতর্কতা — ব্যাংকে নগদ অর্থের উদ্বৃত্ত বাড়ছে

Next Post

ঋণ প্রদানে সতর্কতা -- ব্যাংকে নগদ অর্থের উদ্বৃত্ত বাড়ছে

Discussion about this post

No Result
View All Result

Recent Posts

  • রন ও রিকের ক্রেডিট কার্ড বাতিলের উদ্যোগ
  • ক্রেডিট কার্ডে এত ডলার পাচার হলো কীভাবে
  • ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগের নেপথ্যে সিকদারদের ক্রেডিট কার্ড
  • অবৈধ ব্যাংকিং বন্ধে কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক
  • বড় হচ্ছে ভারী যন্ত্রের ব্যবসা
  • ব্যাংকের সুদ: এক ভুলের মাশুল দিতে আরেক ভুল
Shanaullah Sakib

© 2021 Shanaullah Sakib.

Navigate Site

  • Home
  • Who Am I

Follow Us

No Result
View All Result
  • Home
  • নতুন ব্যাংক
  • বেসরকারী ব্যাংক
  • ব্যাংক দুর্নীতি
  • ব্যাংকের চলতি ঘটনা
  • সরকারী ব্যাংক
  • সাক্ষাত্কার

© 2021 Shanaullah Sakib.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In